কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জুলাই সনদের উপর জনসচেতনতামূলক আলোচনা সভা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই সনদের উপর জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে পান্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিন, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রাসেল উদ্দিন বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পান্টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরত-ই নুর। এছাড়াও কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি, পান্টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর