কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ছোট ভাইয়ের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ছোট ভাইয়ের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ। কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ১৩ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কুমারখালীতে ছোট ভাইয়ের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুমারখালীতে ছোট ভাইয়ের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
কুমারখালীতে ছোট ভাইয়ের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিহত ছাত্রীর মোছা. সুস্মিতা খাতুন (১২)। সে উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্রাকুন্ডা গ্রামের মো. হাসানের মেয়ে ও চর আগ্রাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রীর স্বজনদের ভাষ্য, সন্ধা ৬ টার দিকে ছোট ভাইয়ের সাথে মারামারি করেছিল সুস্মিতা। ভাইয়ের উপর অভিমান করে ঘরের ডাবের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

জানতে চাইলে ওই ছাত্রীর দিনমজুর বাবা মো. হাসান প্রথমে বলেন, তাঁর মেয়ের পেটে ব্যাথার সমস্যা ছিল। সেজন্য আত্মহত্যা করেছে। পরে তিনি আবার বলেন, তাঁর মেয়ে ছোট ভাইয়ের সাথে মারামারি করেছিল। ভাইয়ের উপর অভিমানে ঘরের ডাবের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, আনুমানিক সন্ধা ৭ টার দিকে ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। ময়নাতদন্ত করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে ছোট ভাইয়ের উপর অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, প্রাথমিক অবস্থায় তাঁর কাছে আত্মহত্যা মনে হয়েছে। তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কিভাবে আত্মহত্যা করে? সেই কারণ খুঁজছে পুলিশ। তিনি হাসপাতালের মরদেহটি দেখতে গিয়েছেলন।

ওসি আরো বলেন, ছোট ভাইয়ের মার খেয়ে অভিমানে মেয়েটি আত্মহত্যা করেছে বলে তাঁর বাবা দাবি করেছেন। ময়নাতদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর