কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩০ হাজার টাকা ও তিনটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটিকামারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জনৈক সিরাজুল হকের আমবাগানের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় ১৯৩ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা তিনটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দরিকোমড়পুর গ্রামের আব্দুল্লাহ মণ্ডলের ছেলে মো. আশিক হোসেন (২৮) এবং শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত চাঁদ আলী শেখের ছেলে মো. মামুন শেখ (৩৪)।
এসআরবি জানায়, উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করা হয়েছে।









