রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় “একটি গ্রাম একটি পণ্য” নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ আগস্ট) সকাল দশটায় জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
উপস্থিত বক্তারা বলেন, জেলা তাঁতশিল্প, কৃষিপণ্য ও লোকসংস্কৃতির জন্য সুপরিচিত। জেলার কুমারখালী উপজেলা ঐতিহাসিকভাবে তাঁতবস্ত্র উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে খ্যাত। এখানকার লুঙ্গি, গামছা ও বেডশিটসহ বিভিন্ন তাঁতপণ্য দেশের পাশাপাশি বিদেশেও সমাদৃত। এ ছাড়া কুষ্টিয়া ধান-চাল। বিশেষ করে ভেড়ামারার খাজানগর অঞ্চল। তামাক, পান, কলা ও বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের জন্য পরিচিত। একই সঙ্গে বাউলসম্রাট লালন সাঁইজির ঐতিহ্যবাহী সাধনক্ষেত্র হিসেবে কুষ্টিয়ার রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচিতি। ফলে ওভিওপি পণ্যের ব্র্যান্ডিং, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটনের সঙ্গে সংযুক্ত বিপণনের ক্ষেত্রে কুষ্টিয়ায় রয়েছে ব্যাপক সম্ভাবনা।









