কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিদ্যালয়ে নির্বাচন কে কেন্দ্র করে এলাকায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা ইউনিয়নের উওর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কে কেন্দ্র করে। একেরপর এক এলাকায় আগুন দেওয়ার ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ে নির্বাচন কে কেন্দ্র করে এলাকায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

বিদ্যালয়ে নির্বাচন কে কেন্দ্র করে এলাকায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
বিদ্যালয়ে নির্বাচন কে কেন্দ্র করে এলাকায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

স্কুল নির্বাচনের পর চাঁদপুর গ্ৰামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. কামিরুল ইসলাম (৩৯) ও আমিরুল ইসলাম। বাড়িতে গত সোমবার ভোরে গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তিনটি গরুর আংশিক পুড়ে গেছে এবং প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতির ধারণা করা হচ্ছে। এরপর খাইরুল ইসলাম এর বাড়িতে আগুন দেওয়া হয়।

তারি পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় উওর চাঁদপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এমন অভিযোগ করেন। এসময় প্রায় শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজিজুল হক, জন প্রতিনিধি কামরুজ্জামান সাবু, যদুবয়রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন সহ এলাকার আরো অনেকেই এই সময় বক্তব্য রাখেন ।

Glive24.com Logo 252x68 px White বিদ্যালয়ে নির্বাচন কে কেন্দ্র করে এলাকায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আধাপাকা ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কক্ষ পুরে যায়। এবং শিক্ষার্থীদের সনদ, বই, গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। এঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন ও নৈশ্য প্রহরীকে শোকজ করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন কে এই বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর