খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৪ই জুন ২০২৬, ২:৪৩ এএম

মোশারফ হোসেন ॥ দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অস্থিতিশীলতার সৃষ্টির বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে প্রতিবাদ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কুমারখালী হলবাজার থেকে বের করা হয়। পরে গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, বাসস্টান্ডের গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় হলবাজার এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ওবাইদুল ইসলাম রিপন, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক’শ নেতাকর্মী।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য