কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে চির কৃতজ্ঞ : এমপি আব্দুর রউফ

কুষ্টিয়া -৪ আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হাওয়ায়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আব্দুর রউফ এমপি। গত রবিবার শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচনে, কুষ্টিয়া -৪ আসন থেকে জয় লাভ করার পর থেকেই নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তাকে।

আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে চির কৃতজ্ঞ : এমপি আব্দুর রউফ

শপথ গ্রহন করে (১২ জানুয়ারি) শুক্রবার দুপুরে খোকসা বিলজানী বাজারে পৌঁছালে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এর পর তিনি এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেখানে। বক্তব্য শেষে খোকসা বাজারে কিছুটা সময় কাটান তিনি । এই সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এমপি আব্দুর রউফ। বিকেলে কুমারখালী পৌঁছালে কুমারখালী উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমপির শহরের বাসা কুন্ডুপাড়া পৌঁছালে শ’শ’নেতাকর্মী ও সমর্থকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। একে – একে উপজেলা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমপি সাহেবের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুজ্জামান (তুষার), সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ প্রমুখ। নবনির্বাচিত এমপি আব্দুর রউফ বলেন, এই বিজয় কুমারখালী – খোকসা সকল মানুষের। আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করায় আমি এই অঞ্চলের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর