কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমাকে মরহুম আবুল হোসেন তরুনের প্রতিছবি ভাবতে পারেন: পিটার 

কুষ্টিয়ার কুমারখালীতে ৬ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের পথ সভা করেছে মোটর সাইকেল মার্কায় প্রার্থী গোলাম মুর্শেদ পিটার। আজ সন্ধ্যা ৭ টার  দিকে গ্রাম বাসীর আয়োজনে  উপজেলার নন্দলালপুর ইউনিয়নের হয়তাপাড়া গ্রামে এই পথ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে আতাই প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে মোটর সাইকেল মার্কার প্রার্থী গোলাম মুর্শেদ পিটার ।অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সদকি ইউনিয়নের সাবকে চেয়ারমযান আব্দুল মজিদ , কুমারখালী পৌর সভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুব উল আলম বাবু , ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিরো , কুমারখালী পৌর সভার প্যানেল মেয়র ও কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন ও কাউন্সিলর এস এম রফিক সহ আরো অনেকে । প্রধান অতিথির বক্তব্যে গোলাম মুর্শেদ পিটার বলেন , আমার বাবা মরহুম আবুল হোসেন তরুন ছিলেন সাবেক এম পি । তিনি সাধারন মানুষের সাথে এতটাই মিশে গিয়েছিল যে সবাই তাকে মিয়া ভাই বলে ডাকতেন । আপনাদের জনয  তার দরজা ছিল উন্মক্ত । ঠিক একই ভাবে আমি তার ছেলে হিসেবে কথা দিইয়ে যাচ্ছি আমাকে আমার বাবার প্রতিছবি ভাবতে পারেন । আমি যদি উপজেলা পরিষদ নির্বাচনে জয় লাভ করি তাহলে চেয়ারম্যান আমি হবো না চেয়ারম্যান হবেন আপনারা । আপনারা এক এক জন পিটার হয়ে আপনাদের এলাকার উন্নয়ন করবেন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর