কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে তছিকুলের ৪ মাসের কারাদণ্ড

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বৈরাগীরচর সামছের তলা গ্রামের আলতাব হোসেনর ছেলে তছিকুল ইসলামকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে তছিকুলের ৪ মাসের কারাদণ্ড

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে তছিকুলের ৪ মাসের কারাদণ্ড
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে তছিকুলের ৪ মাসের কারাদণ্ড

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি শহিদুল ইসলাম এর নেতৃত্ব ও দৌলতপুর থানা পুলিশের এস আই শামীম রেজা সার্বিক সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারায় তছিকুল ইসলাম কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে এলাকাবাসী বলেন তছিকুল ইসলাম দীর্ঘ দিন যাবত অবৈধ বালু ব্যবসা করে আসছে। ৪ নং মরিচা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ এই তোসিকুল কে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে তাই তাদের অবৈধ ব্যবসায় ভয়ে কেউ বাধা প্রদান করেনা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, এই ব্যবসা আমার ব্যবসা বৈধভাবে করছি। সকল কাগজপত্র আছে আমার।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে তছিকুলের ৪ মাসের কারাদণ্ড

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর