ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) এর সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে ইবিতে ভাইস চ্যান্সেলর এর কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সকল পর্যায়ের নেতাকর্মী নিয়ে মতবিনিময়ের শুরুতে ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম, ইয়াকুব আলী। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ইবির জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি খোন্দকার আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, ও সহ-সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী। কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন। ইবি কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম, সিনিয়র সহ-সভাপতি ইয়ারুল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক। সম্মানিত সদস্য আমিরুল ইসলাম ও সাইদুর রহমান। মতবিনিময়কালে ভাইস-চ্যান্সেলর সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় সঠিক জায়গায় নিয়ে যেতে হলে সবার সহযোগিতা লাগবে এবং এক্ষেত্রে অফিসারদের সততা, অফিসের কাজে দক্ষতা অর্জন ও দায়িত্ব শীল আচরণ অপরিহার্য।
