খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই ডিসেম্বর ২০২৫, ২:১৬ এএম

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের নতুন সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট এবং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন। গতকাল বুধবার ( ১০ ডিসেম্বর ) পূর্বের সভাপতির ১ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় হলের জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি এ দায়িত্ব পেয়েছেন। এর আগে দায়িত্ব পালন করেছেন শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী।
নতুন সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, “সব প্রভোস্টের মতামত নিয়ে হল গুলোর সমস্যা প্রশাসনের কাছে পৌঁছে দেয়া এবং মধ্যস্থতা করাও সভাপতির দায়িত্ব। এছাড়া সমানে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো স্টেকহোল্ডারদের সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতেই আমরা হলের গুণগত মান ইমপ্রুভ করতে পারি সেই চেষ্টা আমি করবো। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করছি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য