কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বয়স্ক শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদ পোশাক বিতরণ

কুমারখালী প্রতিনিধি ॥ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকায় এ্যাড. আকমল হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ে এই ঈদ পোশাক বিতরণ করা হয়।

এসময় হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আব্দুল মালেকের সঞ্চালনায় ও নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. আকমল হোসেন। অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী মোছাঃ ফিরোজা খাতুন, সিহাব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর