কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

পাটিকাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আজাদ সানি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়নের কালিজিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জিনিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার খেলার সঙ্গী জেরিন (৫)কে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়া কালিজিয়া গ্রামের মো. সোহাগ মণ্ডলের মেয়ে। অপর শিশু জেরিন একই গ্রামের জিয়াউর রহমানের […]
Read more

কুষ্টিয়ার চরমিলপাড়ায় বিসিকের মাঠ কার্যক্রম

বিশেষ প্রতিনিধি ॥ সরকারের নির্বাচনী ইশতেহার “এক গ্রাম এক পণ্য, ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য” বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার চরমিলপাড়ায় স্থানীয় ঐতিহ্যবাহী বাজারের ব্যাগ উৎপাদনকারী কুটির শিল্প উদ্যোক্তাদের নিয়ে মাঠ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়, কুষ্টিয়া। গতকাল সোমবার (৩ আগস্ট) বিসিকের উদ্যোগে চরমিলপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শন করে বাজারের ব্যাগ […]
Read more

পোড়াদহে প্রীতি ফুটবলে কুষ্টিয়াকে হারাল স্বাগতিক দল

মিরপুর প্রতিনিধি ॥  কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে মাঠে গতকাল কুষ্টিয়া সোনালী অতীত ফুটবল দল ও পোড়াদহ সোনালী অতীত ফুটবল দলের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পোড়াদহ সোনালী অতীত ফুটবল দল। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি […]
Read more

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের জি […]
Read more

ভেড়ামারায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে গতকাল সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় […]
Read more

কুষ্টিয়ায় দুই শিক্ষানবিশ এএসপিকে বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করা দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. পাভেল হোসেন ও এস এম সাব্বির হাসান গালিবকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। গতকাল সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। […]
Read more

জুলাইয়ের চেতনা শুধু একটি স্মৃতি নয়-এটি আমাদের সাহস: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

নিজ সংবাদ ॥ আলোকসজ্জা, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় উদ্বোধন করা হয়েছে ৩৬ জুলাই যোদ্ধা নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গতকাল সোমবার (৩ আগষ্ট) রাত ৮টার সময় কুষ্টিয়া ইসলামিয়া কলেজে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অন্যদের মধ্যে […]
Read more

এমপি ফরিদা ইয়াসমিন’র সাথে আইনজীবীদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের উদ্যোগে সংরক্ষিত মহিলা আসন-২, ৩ ও ৪-এর সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল […]
Read more

শহিদ পরিবারের আহবায়ক শামসুজ্জামান সাদির ইন্তেকাল 

বিশেষ প্রতিনিধি ॥ শহিদ পরিবার কুষ্টিয়ার আহবায়ক মোঃ শামসুজ্জামান সাদি চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাবেক সাংসদ এ্যাডঃ বদরুদ্দোজা গামার ছোট ভাই। আজ বা’দ জোহর থানাপাড়া জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। শহিদ পরিবার, কুষ্টিয়ার সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা […]
Read more

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে […]
Read more
1 6 7 8 9 10 903

সর্বাধিক পঠিত