কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর ১৯ নং ওয়ার্ডে রাস্তা সংস্কার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌর ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ও আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন মিন্টু জানান, ভাঙাচোরা রাস্তায় ভোগান্তির শেষ ছিলো না।

চৌড়হাস মোড় থেকে জগতি রেল বাজার অভিমূখী সড়কের বিষয়ে জাকির হোসেন সরকারকে অবগত করলে তিনি বিষয়টি নজরে নেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে ইতিমধ্যে চলার উপযোগী করে তুলেছেন। উক্ত ওয়ার্ডের সড়ক পরিদর্শনে যান জেলা বিএনপির শীর্ষ নেতা জাকির হোসেন সরকার। এসময় স্থানীয় বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ১৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থায় ছিল।

এতে স্থানীয় বাসিন্দা, পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর জেলা বিএনপির সদস্য সচিব জাকির সরকার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। এক বার্তায় জেলা বিএনপির সদস্য সচিব জাকির সরকার বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার নাগরিক সমস্যাগুলো সমাধানে সহযোগিতা করা সবার দায়িত্ব। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর