কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

02 1 রাস্তায় জলাবদ্ধতায় ভোগান্তিতে ইবির শিক্ষার্থীরা

রাস্তায় জলাবদ্ধতায় ভোগান্তিতে ইবির শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি ॥ বৃষ্টির পানিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতায় শিক্ষার্থীদের চলাচলের বেশকিছু রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে বর্ষার ভরা মৌসুমে চরম ভোগান্তির শঙ্কা করছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, […]
Read more
01 1 ইবিতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি 

ইবিতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি 

ইবি প্রতিনিধি ॥ অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করে অনির্দিষ্টকালের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির ডাকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার (১ জুলাই) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নীচে শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে […]
Read more
05 আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে সফলতা আসবেই: ডিসি এহেতেশাম রেজা

আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে সফলতা আসবেই: ডিসি এহেতেশাম রেজা

রঞ্জুউর রহমান ॥ “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে কুষ্টিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্যাপিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল বুধবার (৩১জুলাই) সকাল দশটায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কুষ্টিয়া‘র আয়োজনে কুষ্টিয়া কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার […]
Read more
16 কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নির্মাণ এবং ভাঙন চলছে সমানভাবে

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নির্মাণ এবং ভাঙন চলছে সমানভাবে

নিজ সংবাদ ॥ নির্মাণ কাজ চলছে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের। এ সড়ক নির্মাণের বাজেট ৬৪৩ কোটি টাকা। কিন্তু মাত্র ১০ মিনিটের বৃষ্টিতেই এতো টাকার সড়কের চেংগাড়া থেকে চোখতোলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জায়গায় অন্তত ১৫টি স্থান ভেঙে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহিরুল লিমিটেডের লোকজন তড়িঘড়ি করে গোজামিল দিয়ে ভেঙে যাওয়া স্থানগুলো মাটি দিয়ে ভরাট করেছেন। তবে সড়ক […]
Read more
3 12 600x337 1 সাংবাদিক রিজুর ওপর হামলা, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম পরিবার

সাংবাদিক রিজুর ওপর হামলা, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম পরিবার

  নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার ১০ দিন পার হয়ে গেছে এরই মধ্যে। সন্ত্রাসীদের হাতুড়ির আঘাতে গুঁড়িয়ে যাওয়া রিজুর বাম হাত ও ডান পা আর কোনোদিন ঠিক হবে কি-না তা বলতে পারছেন না চিকিৎসকরা। চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তবে হামলায় জড়িত সন্ত্রাসীরা হাইকোর্ট থেকে আগাম জামিন […]
Read more
11 কুষ্টিয়া মডেল থানায় মীমাংসা : যারা ভেঙেছে তারাই বানিয়ে দেবে লালনভক্ত বৃদ্ধার ঘর

কুষ্টিয়া মডেল থানায় মীমাংসা : যারা ভেঙেছে তারাই বানিয়ে দেবে লালনভক্ত বৃদ্ধার ঘর

নিজ সংবাদ ॥ ৮০ বছর বয়সী চায়না বেগমের ইচ্ছা ছিল, লালন অনুসারী মৃত স্বামীর কবরে মাথা ঠেকিয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন। ভিটেমাটিতে প্রতিদিন জ্বালাবেন সন্ধ্যাপ্রদীপ। লালন অনুসারী চায়না বেগম স্বামীর কবরের পাশেই নিজ জমিতে তুলেছিলেন টিনের চালার ঘর। কিন্তু অনৈসলামিক ঘোষণা দিয়ে সেই ঘর ভেঙে দিয়েছেন স্থানীয় মেম্বার ও মাতবরেরা। দিশেহারা বৃদ্ধা প্রতিবাদ করতে গিয়ে […]
Read more
14 কুষ্টিয়ায় অস্থিতিশীল নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যের মূল্য

কুষ্টিয়ায় অস্থিতিশীল নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যের মূল্য

কনক হোসেন ॥ কুষ্টিয়ার পৌর বাজারে গত ২ দিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজার সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যেই, বিভিন্ন সবজির মৌসুম শেষের দিকে, বাজারে সরবরাহ কম এমন নানা অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে বেগুন প্রতি কেজি ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য সব ধরনের সবজির দামই গত […]
Read more
13 কুমারখালীতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ

কুমারখালীতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে দিনদুপুরে এক অবসর প্রাপ্ত সেনা সদস্যসের বাড়িতে দরজা, বাক্স, আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার যদুবয়রা-পান্টি সড়কস্থ ভালুকা পূর্বপাড়ার মজিবুর রহমানের বাড়িতে ঘটে এ ঘটনা। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, দুপুরে প্রায় দেড় ঘণ্টা টানা বৃষ্টি পড়ছিল। ফাকা বিল্ডিং […]
Read more
12 ইবির টিএসসিসির নতুন পরিচালক ড. মহব্বত

ইবির টিএসসিসির নতুন পরিচালক ড. মহব্বত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক বছরেরও অধিক সময় ধরে বন্ধ থাকা ক্যাফেটেরিয়া দ্রুতই খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক অধ্যাপক ড. মহববত হোসেন। দায়িত্ব গ্রহণকালে তিনি জানান, টিএসসিসি সংশ্লিষ্ট সকল কাজ করার সর্বাত্মক চেষ্টা করব। দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে শীঘ্রই ক্যাফেটেরিয়া খোলার চেষ্টা করব। পাশাপাশি […]
Read more
10 কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

নিজ সংবাদ ॥ এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ জুন) সকালে নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এশিয়ান টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. মাইনুল হকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক […]
Read more
1 615 616 617 618 619 947

সর্বাধিক পঠিত