কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

নিজ সংবাদ ॥ এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৩০ জুন) সকালে নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এশিয়ান টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. মাইনুল হকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সাবের হোসেন সাব্বির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোতালেব হোসেন, সদস্য সচিব অলিউডর রহমান রতন, দৈনিক সমকালের আমিরুল হক, আজকের পত্রিকার রেজা মাহমুদ, বাংলাদেশের খবরের মাসুদুর রহমান লেনিন, ভোরের পাতার জয়নাল আবেদীন হিরো, নাগরিক টেলিভিশনের সাদিকুল ইসলাম, যুগের আলোর রাজু আহমেদ, তৃতীয় মাত্রার তামিম আহমেদ, জাগো রংপুরের শাহজাহান আলী, কালবেলার কাজী জাহিদ, আমার বার্তার আকাশ, সাপ্তাহীক চিকলীর মানিক, ঢাকা প্রতিদিনের দুলাল সরকার, প্রতিদিনের সংবাদের জহুরুল ইসলাম খোকনসহ অনেকে। এসময় বক্তারা কুষ্টিয়ার এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর