কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

13 12 শিক্ষার্থীদের অমানবিক নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

শিক্ষার্থীদের অমানবিক নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে নাজমুল হুদা বাচ্চু নামের এক  শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, শিক্ষকদের বাড়ি বাড়ি বিদ্যালয়ের আশেপাশে হওয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের উপর প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করে আসছে এই শিক্ষক। শিক্ষার্থীরা জানান, “আমাদের […]
Read more
11 20 দৌলতপুরে দুই পদে বেতন উত্তোলনের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে

দৌলতপুরে দুই পদে বেতন উত্তোলনের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি ॥ দেশে দিন দিনই ভারি হচ্ছে বেকারত্বের পাল্লা। দীর্ঘ শিক্ষা জীবন ইতি টানার পরেও পরিবারের পাশে দাড়াতে পারছে না একটি কর্মসংস্থান অভাবে। চাকরী যখন সোনার হরিণ তখন একাই দুই পদ ও তার বেতন তুলে নেওয়ার অভিযোগ উঠে আমদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের বিরুদ্ধে। চলতি বছরের শুরুতেই সহকারী […]
Read more
10 21 জাসদ সভাপতি হাসানুল হক ইনু ৭ দিনের রিমান্ডে

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ৭ দিনের রিমান্ডে

ঢাকা অফিস ॥ ডিম ও জুতা নিক্ষেপের ভয়ে আদালত থেকে নেমে দৌড়ে হাজতখানায় ঢুকেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ৫৪ মিনিটে আদালত থেকে নেমে হাজতখানায় যাওয়ার সময় দৌড় দেন তিনি। বিকেল ৫টা […]
Read more
09 21 দুই বছরেই নষ্ট হয়েছে ৩৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক

দুই বছরেই নষ্ট হয়েছে ৩৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক

বিশেষ প্রতিনিধি ॥ এক দফা সময় বাড়িয়ে ২০২২ সালে শেষ করা হয় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক উন্নয়নকাজ। ১৬৮ কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় হয়েছে ৩৪৮ কোটি টাকা। তবে কাজ শেষের দুই বছরেই সড়কের যশোর ও ঝিনাইদহ অংশে ৫৪ কিলোমিটার নষ্ট হয়ে গেছে। যশোরের পালবাড়ী মোড় থেকে ঝিনাইদহের পাগলা কানাই পর্যন্ত সড়কে তৈরি হয়েছে গর্ত। এছাড়া শহরের মণিহার মোড় […]
Read more
08 22 উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীতে পানি বাড়ছে

উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীতে পানি বাড়ছে

মোশারফ হোসেন ॥ উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। গত একসপ্তাহ ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পানি। গতকাল মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৮ সেন্টিমিটার এবং গড়াই রেল ব্রিজ পয়েন্টে পদ্মার প্রধান শাখা গড়াই নদীতে রেকর্ড করা হয়েছে ১০ […]
Read more
07 21 মিরপুর পৌর বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরপুর পৌর বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পৌর বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলীর সঞ্চালনে বিশেষ অতিথি’র […]
Read more
06 24 মিরপুরে হাসানুল হক ইনু’র ফাঁসির দাবীতে পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল

মিরপুরে হাসানুল হক ইনু’র ফাঁসির দাবীতে পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল

মিরপুর প্রতিনিধি ॥ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র ফাসির দাবীতে কুষ্টিয়ার মিরপুরে পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ […]
Read more
05 25 দৌলতপুরে আতঙ্কে পদ্মাপাড়ের লক্ষাধিক মানুষ

দৌলতপুরে আতঙ্কে পদ্মাপাড়ের লক্ষাধিক মানুষ

দৌলতপুর প্রতিনিধি ॥ ফারাক্কা ব্যারাজের সবগুলো গেট খুলে দেয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের বাসিন্দারা। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ অঞ্চলেও বন্যার আশঙ্কা করছেন উপজেলার চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ। যদিও গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি দেখা যায়নি। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে […]
Read more
04 26 ইঞ্জিনচালিত শ্যালো মেশিন দিয়ে সেচা হচ্ছে কুমারখালী পৌরসভার পানি

ইঞ্জিনচালিত শ্যালো মেশিন দিয়ে সেচা হচ্ছে কুমারখালী পৌরসভার পানি

মিজানুর রহমান নয়ন ॥ কুষ্টিয়ার প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভায় ১৫৩ বছরেও নির্মাণ হয়নি পরিকল্পিত ও আধুনিক ড্রেনেজ খাল বা নালা। অপরিকল্পিত যতটুকু নালা ছিল, তাও সংস্কার হয়না এক যুগ ধরে। ফলে দখল, দূষণ আর নানা স্থাপনায় তা হারিয়েছে। এতে কয়েকদিনের বৃষ্টিতে হাসপাতাল, উপজেলা পরিষদ চত্বর, স্কুল, কলেজ, সড়ক, বাড়িঘরসহ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। […]
Read more
03 26 কুমারখালী পৌরসভায় প্রশাসক আবদুল ওয়াদুদের যোগদান

কুমারখালী পৌরসভায় প্রশাসক আবদুল ওয়াদুদের যোগদান

মিজানুর রহমান নয়ন ॥ কুষ্টিয়ার প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে তিনি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ফলে থমকে যাওয়া পৌরসভার সকল কার্যক্রমের গতি ফিরেছে। গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, পৌরসভার মেয়র কার্যালয়ের চেয়ারে বসে প্রশাসক হিসেবে দপ্তরিক কার্যক্রম […]
Read more
1 565 566 567 568 569 947

সর্বাধিক পঠিত