কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

18 তিন দিনে মামলা না হলেও গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে

তিন দিনে মামলা না হলেও গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ডবল মার্ডারের ঘটনায় ৩দিনেও মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ৫জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর। গত বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে বংশগত পূর্ব বিরোধের জের ধরে দলীয় ক্ষমতার সাহসে গাইন বংশের আওয়ামী লীগ সমর্থিত হামিদুল ইসলাম […]
Read more
16 কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে নতুন নিবন্ধিত সংগঠনের সনদ হস্তান্তর

কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে নতুন নিবন্ধিত সংগঠনের সনদ হস্তান্তর

নিজ সংবাদ ॥ বৈষম্যহীন দেশ গড়তে যুব সমাজের দক্ষতার উপর গুরুত্ব আরোপ করে জেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১ নভেম্বর) কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের প্রথমে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ উপজেলা […]
Read more
15 কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিজ সংবাদ ॥ সরকার কর্তৃক গতকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজার জাত করণ নিষিদ্ধ ঘোষণা করায় কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি। গতকাল শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট রোকসানা খাতুনের নের্তৃত্বে শহরের পৌর বাজারসহ বেশকয়েকটি বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিং রাখার অপরাধে ৫ দোকানিকে অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও দামের […]
Read more
14 1 কুমারখালীতে জাতীয় যুব দিবসে আলোচনা সভা

কুমারখালীতে জাতীয় যুব দিবসে আলোচনা সভা

মোশারফ হোসেন ॥ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় যুব দিবস- ২০২৪- উপলক্ষে আলোচনা সভা ও ২৬ জনকে ২৭ লাখ ৪০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
Read more
13 কুমারখালীতে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

কুমারখালীতে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীর সদকী ইউনিয়নের গোপালপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই গ্রামের মৃত্যু নিরঞ্জন সরকার এর ছেলে নারায়ণ সরকার এর বিরুদ্ধে। জানা যায়, গত (২৮ অক্টোবর) গোপালপুর মৌজার ৪৪১ ও ৪৪৪ নং দাগের বিজয় গোবিন্দ কর এর ৪৪ শতাংশ জায়গায় একটি পুকুর রয়েছে। এর মধ্যে ১১ শতাংশ ৫০ […]
Read more
11 1 স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল গোছালো সংগঠনঃ আব্দুল হাকিম মাসুদ

স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল গোছালো সংগঠনঃ আব্দুল হাকিম মাসুদ

নিজ সংবাদ ॥ আগামী ৪ ও ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের […]
Read more
08 1 ভেড়ামারায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

ভেড়ামারায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

ভেড়ামারা প্রতিনিধি ॥ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে নিয়ে ভেড়ামারায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪। গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় ভেড়ামারা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে যুব ঋনের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন […]
Read more
06 1 দৌলতপুরে জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজে আগ্নিকান্ডের একদিন পর অগ্নিদগ্ধ কর্মচারীর মৃত্যু

দৌলতপুরে জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজে আগ্নিকান্ডের একদিন পর অগ্নিদগ্ধ কর্মচারীর মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজে কর্মরত কর্মচারী আলী হোসেন ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মারা গেছেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এ বিষয়ে তিন নং ওয়ার্ডের মেম্বার তাহাজ উদ্দিন বলেন, গত বুধবার রাতে জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের তেলের দোকানে আগুল লাগে। অগ্নিদগ্ধ হয় ওই দোকানের কর্মচারী […]
Read more
04 1 দৌলতপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায়

দৌলতপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায়

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ ও কঠোর ভাবে মনিটরিং করার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার […]
Read more
03 1 ইবি শিক্ষার্থীর ওপরহামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ইবি শিক্ষার্থীর ওপরহামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি ॥ দুর্বৃত্তদের এলোপাথাড়ি হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শিক্ষার্থীর নাম মশিউর রহমান, সে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুরে এই হামলার শিকার হন তিনি। মারাত্মকভাবে জখম হয়ে বর্তমানে মশিউর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, […]
Read more
1 485 486 487 488 489 947

সর্বাধিক পঠিত