কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

11 16 কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন

কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে শহরের কালিশংকরপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের পাশে এম এন্ড বি প্লাইউড ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় আগুন লাগে। কারখানাটিতে কাঠ দিয়ে প্লাইউড বোর্ড তৈরি করা হতো। কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, […]
Read more
006 1 কুমারখালীতে চাঁদা না দেওয়ায় শ্রমিকে ছুরিকাঘাতের অভিযোগ

কুমারখালীতে চাঁদা না দেওয়ায় শ্রমিকে ছুরিকাঘাতের অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদা না দেওয়ায় ইমরান শেখ (২৫) নামের ইটভাটা শ্রমিককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বাজারে এ ঘটনা ঘটে। তিনি কল্যাণপুর গ্রামের আসাদুল শেখের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আহত […]
Read more
05 15 দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি: এ্যাড অপু

দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি: এ্যাড অপু

নিজ সংবাদ ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ জোহর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে উক্ত দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করেন। দোয়া মাহফিল শেষে মসজিদের সামনে তবারক […]
Read more
03 16 ভেড়ামারা সরকারি কলেজে ৩দিন ব্যাপী তারুণ্য মেলার সমাপনী

ভেড়ামারা সরকারি কলেজে ৩দিন ব্যাপী তারুণ্য মেলার সমাপনী

ভেড়ামারা প্রতিনিধি ॥ তারুণ্যের উৎসব ২০২৫ এর তারুণ্য মেলায় কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারাকে অব্যাহত রাখতে ৩দিন ব্যাপী তারুণ্য মেলা গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টার সময় আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে। সমাপনী দিনে মেলা পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা কমিটির আহবায়ক ও ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। […]
Read more
02 16 কুমারখালীতে গড়াই নদী থেকে পাউবোর পাইপ চুরি অভিযোগ  

কুমারখালীতে গড়াই নদী থেকে পাউবোর পাইপ চুরি অভিযোগ  

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কাজে ব্যবহৃত লোহার পাইপ চুরির ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে কুমারখালী থানায়। এই মামলায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। মামলাটি করেন পাউবো কতৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে বিকেল ৩ টার দিকে […]
Read more
01 14 দৌলতপুরে কৃষি জমিতে গড়ে উঠা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

দৌলতপুরে কৃষি জমিতে গড়ে উঠা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

দৌলতপুর প্রতিনিধি ॥ নিয়ম-নীতির তোয়াক্কা না করে দেদারসে চলছে কুষ্টিয়ার দৌলতপুরে ২৬টি অবৈধ ইটভাটা। এসব অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন দৌলতপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসকল ইট ভাটায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে শিশুসহ শতশত শ্রমিক। ইট তৈরিতে ব্যাবহার হচ্ছে কৃষি আবাদি ও সরকারি জমির মাটি, পুড়ানো হচ্ছে গাছ, নষ্ট হচ্ছে […]
Read more
021 ভেড়ামারায় বিদেশি অস্ত্র ও গুলিসহ চার জন আটক  

ভেড়ামারায় বিদেশি অস্ত্র ও গুলিসহ চার জন আটক  

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। আটকৃত সবুজ আলী(২৫), মোঃ আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮) ও মোঃ নুরুন্নবী প্রামানিক (৩২) মোকাররমপুর ইউনিয়নের বাসিন্দা। ভেড়ামারা থানার অফিসার  ইনচার্জ শেখ শহিদুল ইসলাম  এর সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ […]
Read more
020 4 কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি (রবিবার) সন্ধা সাড়ে ৬টার  সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পশ্চিম রানাখড়িয়া গ্রামে আসামি আসাদুলের বাড়ির সামনে মাংস বিক্রয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। উক্ত মারামারি […]
Read more
18 7 মিরপুরের ধুবইল ইউপিতে ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন

মিরপুরের ধুবইল ইউপিতে ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুর সমাজসেবা কার্যালয় কর্তৃক ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হয়েছে। বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের ক্ষেত্রে ভাতার বই ও এনআইডি কার্ড এর ফটোকপি এবং প্রতিবন্ধী ভাতা ভোগীদের ক্ষেত্রে ভাতার বই, প্রতিবন্ধী কার্ড, এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নেওয়া […]
Read more
16 8 কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ-থানায় অভিযোগ 

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ-থানায় অভিযোগ 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্পের কার্যক্রম দুষ্কৃতকারীদের হুমকির কারণে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড থেকে থানায় অভিযোগ দায়েরর দুদিন পরেও কোনো সুরাহা হয়নি। পুলিশ বলছে, অভিযোগের তদন্ত চলছে, হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী খননকাজ না হলে হুমকির মুখে পড়বে সুন্দরবন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীববৈচিত্র। গত সোমবার […]
Read more
1 417 418 419 420 421 947

সর্বাধিক পঠিত