কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

11 1 মিরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মিরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে […]
Read more
06 2 কুমারখালীতে নিষিদ্ধ চার ভাটা ফের গুড়িয়ে দিল প্রশাসন

কুমারখালীতে নিষিদ্ধ চার ভাটা ফের গুড়িয়ে দিল প্রশাসন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা দেওয়ার পর দিন ফের চালু হওয়া নিষিদ্ধ ড্রাম চিমনির সেই চার ভাটা আবারো ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে চার ভাটা মালিককে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৩ […]
Read more
05 1 কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রীজের নিচে প্রমত্তা পদ্মা নদী শুকিয়ে হারিয়েছে জৌলুস 

কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রীজের নিচে প্রমত্তা পদ্মা নদী শুকিয়ে হারিয়েছে জৌলুস 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজের নিচে প্রমত্তা পদ্মা নদী শুকিয়ে হারিয়েছে তার জৌলুস। পদ্মা নদী হার্ডিঞ্জ ব্রীজের নিচে চলছে চাষাবাদ। পর্যাপ্ত পানি না থাকায় এখন বিভিন্ন কৃষিজাত ফসলের চাষ হচ্ছে। এবছর হার্ডিঞ্জ ব্রীজের নিচে গাজর চাষের বাম্পার ফলন হয়েছে। শুষ্ক মৌসুম শুরু হতেই নাব্যতা হারিয়েছে খরস্রোতা পদ্মা। এক সময়কার ভরা যৌবনা পদ্মা শুকিয়ে […]
Read more
01 2 তুচ্ছ ঘটনায় ইবিতে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকজন আহত

তুচ্ছ ঘটনায় ইবিতে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকজন আহত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসে সিট ধরাকে কেন্দ্র করে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টর সহ দুই বিভাগের অন্তত ১০ জন আহত হয়েছে। সন্ধ্যায় বাসে সিট ধরাকে কেন্দ্র করে ঘটা ঘটনাটি মধ্যরাতে সংঘর্ষে রূপ নেয়। ঠিক কী ঘটেছিল ইবি ক্যাম্পাসে সেই প্রশ্নটি […]
Read more
17 কুষ্টিয়ায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

কুষ্টিয়ায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উজানগ্রাম জিকে ক্যানেলের ওপর ঘোড়া ব্যবসায়ী আলাউদ্দিন (৫০)-কে প্রতিপক্ষের লোকেরা এলোপাতাড়ি কুপিয়ে মারধর করে, তার দুই পা দুমড়ে-মুচড়ে ভেঙে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় […]
Read more
16 হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার

হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আ: ছালামের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে সন্ত্রাসী কায়দায় হামলা করে দূর্বৃত্তরা। জানা যায় জমি সংক্রান্ত বিষয়ে সকাল ৭ টার সময় প্রধান শিক্ষক আঃ ছালাম এবং শরিয়ত গং এর দখল কৃত […]
Read more
14 কুষ্টিয়ায় ছাত্রশিবিরের গণমিছিল

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের গণমিছিল

নিজ সংবাদ ॥ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে কুষ্টিয়ায় গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুষ্টিয়া শহর শাখা শিবিরের আয়োজনে শহরের চৌড়হাস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের পাঁচরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে শিবিরের নেতাকর্মীরা আওয়ামী […]
Read more
11 কুমারখালীতে আ.লীগ নেতার উপর দুর্বৃত্তদের হামলা

কুমারখালীতে আ.লীগ নেতার উপর দুর্বৃত্তদের হামলা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা চাষী আব্দুর রহমানকে (৭০) মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড় এ ঘটনা ঘটে। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং ওই ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তবে […]
Read more
09 ৭ দিনের মধ্যে ঝাউদিয়া থানা উদ্বোধন করার দাবি 

৭ দিনের মধ্যে ঝাউদিয়া থানা উদ্বোধন করার দাবি 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় ‘ঝাউদিয়া থানা’ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝাউদিয়া পানের হাটে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে নেতৃবৃন্দ বলেন, ৭ দিনের মধ্যে থানা উদ্বোধন করতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস এর সভাপতিত্বে […]
Read more
08 মিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় শুভ ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শুভ ইসলাম নাটোর সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে। আহত ব্যক্তির নাম মোস্তফা। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয় প্রত্যক্ষদর্শী […]
Read more
1 403 404 405 406 407 947

সর্বাধিক পঠিত