কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

11 5 মাদকবিরোধী অভিযানে পুলিশের দুই এএসআই আহত, আটক ১

মাদকবিরোধী অভিযানে পুলিশের দুই এএসআই আহত, আটক ১

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। […]
Read more
10 5 কুষ্টিয়ায় ২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিন গ্রাম

কুষ্টিয়ায় ২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিন গ্রাম

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় হঠাৎ ২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তিন গ্রাম। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। কেউ হারিয়েছে বসতঘর, কারো ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়াও কালের সাক্ষী শতবর্ষী বটগাছটিও উপড়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সন্তোষপুর, গোপকগ্রাম ২ ও গোপকগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের ওপর […]
Read more
09 5 তাঁর সংগ্রামী চেতনাকে তরুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: কুতুব উদ্দিন 

তাঁর সংগ্রামী চেতনাকে তরুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: কুতুব উদ্দিন 

বিশেষ প্রতিনিধি ॥ গানে গানে শেষ হলো নজরুল জয়ন্তী উৎসব। কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদ আয়োজিত, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (৯ জুন) সমাপনী দিনে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান […]
Read more
08 5 কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৬ কারবারি আটক

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৬ কারবারি আটক

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মোট ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩০০ গ্রাম গাঁজা ও ১২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) জেলার ভেড়ামারা, দৌলতপুর […]
Read more
07 3 ইবি কর্মকর্তার সঙ্গে হাতাহাতিতে ভ্যানচালক আহত

ইবি কর্মকর্তার সঙ্গে হাতাহাতিতে ভ্যানচালক আহত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাছের পাতা সংগ্রহকে কেন্দ্র করে এক কর্মকর্তার সঙ্গে ভ্যানচালকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিরুল ইসলামের আঘাতে ভ্যানচালক মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবস্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। […]
Read more
06 4 ইবির আল-ফিকহ্ বিভাগে ভর্তিতে জটিলতা, সমন্বয়ের আশ্বাস

ইবির আল-ফিকহ্ বিভাগে ভর্তিতে জটিলতা, সমন্বয়ের আশ্বাস

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে অনুমোদিত ৫০:৫০ আসন বণ্টন নীতি অনুসরণ না করার অভিযোগ উঠেছে। মাদ্রাসা ও কলেজ পটভূমির শিক্ষার্থীদের জন্য সমান আসন বরাদ্দের সিদ্ধান্ত থাকলেও তা বর্তমান ভর্তি তালিকায় প্রতিফলিত হয়নি বলে সংশ্লিষ্টদের দাবি। তবে টেকনিক্যাল কমিটি জানিয়েছে, পরবর্তী মাইগ্রেশন থেকে বিষয়টি সমন্বয় করা হবে। […]
Read more
05 5 পদ্মা নদীতে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ

পদ্মা নদীতে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ

নাটোর, প্রতিনিধি ॥ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীর থেকে একটি স্পিডবোটের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেলে লালপুর থানাধীন চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার হবির চর এলাকায় বালু মহলকে কেন্দ্র করে দুটি […]
Read more
04 5 কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী জিহাদসহ (১৫) আরও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের […]
Read more
03 5 কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে কৃষক সমাবেশ

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে কৃষক সমাবেশ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনিন্দ গুহ, উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুল জলিল, […]
Read more
01 copy 5 টেন্ডার বাতিলের দাবিতে কুষ্টিয়া মেডিকেলে আন্দোলন অব্যাহত

টেন্ডার বাতিলের দাবিতে কুষ্টিয়া মেডিকেলে আন্দোলন অব্যাহত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১০৪ ও ৮ জনের আউটসোর্সিং জনবল নিয়োগসংক্রান্ত টেন্ডার বাতিল এবং হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীরের অপসারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের সিটি কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের […]
Read more
1 111 112 113 114 115 947

সর্বাধিক পঠিত