কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

ছোট দেবরের বিরুদ্ধে বৃদ্ধা ও মেয়েকে মারধরের অভিযোগ

ছোট দেবরের বিরুদ্ধে বৃদ্ধা ও মেয়েকে মারধরের অভিযোগ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা নারী ও তার মেয়েকে স্যান্ডেল ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছোট দেবরসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী খোকসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা মোছাঃ রশিনা খাতুন (৫২) তার বসতভিটার জায়গা […]
Read more
ইকোপার্কে আড্ডা চলাকালীন অভিযান

ইকোপার্কে আড্ডা চলাকালীন অভিযান

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল চলাকালে গড়াই নদীর তীরের ইকোপার্কে আড্ডা দেওয়ার সময় সাত শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার পৌরসভা কার্যালয় থেকে সরাসরি গড়াই ইকোপার্কে যান। সেখানে গিয়ে তিনি স্কুলের […]
Read more
কুমারখালীতে এনসিপির আহ্ববায়ক কমিটি গঠন

কুমারখালীতে এনসিপির আহ্ববায়ক কমিটি গঠন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে এ্যাড. মো. আবুল হাসিম বাদশাকে আহবায়ক এবং আল আমিন হোসেন আকাশকে সদস্য সচিব করা হয়েছে। জেলা এনসিপির আহবায়ক জান্নাতুল ফেরদাউস টনি এবং সদস্য সচিব সুলতান মারুফ তালহার স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল সোমবার (৭ সোমবার) রাতে আগামী ৬ মাসের জন্য এই […]
Read more
খোকসা বাজারে ব্যাটারি ও পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

খোকসা বাজারে ব্যাটারি ও পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা বাজারে একটি ব্যাটারি ও পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে খোকসা বাজারের ‘ইমরান ব্যাটারী এন্ড পার্টস হাউজ’ নামের পাখিভ্যানের ব্যাটারি ও যন্ত্রাংশের […]
Read more
কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত দুই

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত দুই

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আবাদি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে […]
Read more
ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে গতকাল সোমবার (৭ সোমবার) সকাল পর্যন্ত উপজেলার দুটি ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে। হঠাৎ কুকুরের এমন উপদ্রব বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে উপজেলার বাহিরচর […]
Read more
ভেড়ামারায় চার হাজার ৩৬৫ হেক্টর জমিতে পাট চাষ

ভেড়ামারায় চার হাজার ৩৬৫ হেক্টর জমিতে পাট চাষ

ভেড়ামারা প্রতিনিধি ॥ সোনালি আঁশ পাট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হলেও, কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের প্রথম স্থান দখল করে আছে। এখন চলছে পাটের মৌসুম। পাট কাটা এবং আঁশ তোলার উপযুক্ত সময় আষাঢ় থেকে ভাদ্র মাস (মূলত জুলাই থেকে সেপ্টেম্বর)। পাটগাছে ফুল আসার সময় বা পরিপক্ব হলে গাছ কাটা হয়। […]
Read more
ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ক্যারিয়ার হাব

ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ক্যারিয়ার হাব

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পড়াশোনা শেষে সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ সহজ করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে চালু হতে যাচ্ছে ব্র্যাক পরিচালিত বিশেষ সার্ভিস কেন্দ্র ‘ক্যারিয়ার হাব’। ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি)-এর অধীনে একটি পাইলট প্রজেক্ট হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের […]
Read more
ইবিতে ছাত্রদল শিবির সংঘর্ষ; দু’দিন পর দুপক্ষের সমঝোতা

ইবিতে ছাত্রদল শিবির সংঘর্ষ; দু’দিন পর দুপক্ষের সমঝোতা

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা কর্তৃক ছাত্রশিবিরের হল সেক্রেটারিকে থাপ্পড় মারার ঘটনায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ ও দেশীয় অস্ত্রের মহড়ার দু’দিন পরে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছেছে দুইদলের নেতৃবৃন্দ। ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সবধরনের পদক্ষেপ গ্রহণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে প্রক্টর […]
Read more
মিরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৭ সোমবার) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে […]
Read more
1 … 78 79 80 81 82 … 850

সর্বাধিক পঠিত