কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

05 10 শিক্ষার মানোন্নয়নে কুমারখালী ফাজিল মাদ্রাসায় সুধী সমাবেশ

শিক্ষার মানোন্নয়নে কুমারখালী ফাজিল মাদ্রাসায় সুধী সমাবেশ

কুমারখালী প্রতিনিধি ॥ শিক্ষার মানোন্নয়নে কুষ্টিয়ার কুমারখালী ফাজিল মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার সেমিনার কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুমারখালী ফাজিল মাদ্রাসার সভাপতি শাহিনুল ইসলাম, সহকারী অধ্যাপক হাফেজ মো. জুলফিকার আলী, আলহাজ মওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম মাওলানা মো.  আবু সাইদ, দূর্গাপুর […]
Read more
12 10 ভূমি রেকর্ড জালিয়াতিতে বিপাকে কুমারখালীর ৪৪ পরিবার

ভূমি রেকর্ড জালিয়াতিতে বিপাকে কুমারখালীর ৪৪ পরিবার

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে কৌশলে আরএস রেকর্ড করে স্কুল সহ প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে হতদরিদ্র ৪৪ পরিবারের সম্পত্তি ভোগ দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর মাঝগ্রাম। ৪৪ টি পরিবারের মধ্যে ২৬ পরিবারের আর্থিক অবস্থা দারিদ্র সীমার নিচে। অসহায় পরিবারগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সম্পত্তি ফিরে পেতে। মোছাই, সোনাই, নজরুল ইসলাম সহ একাধিক ভুক্তভোগী […]
Read more
13 9 কুমারখালীতে বেগম রোকেয়া দিবস উদযাপিত 

কুমারখালীতে বেগম রোকেয়া দিবস উদযাপিত 

কুমারখালী প্রতিনিধি ॥ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পাঁচ অদম্য নারীকে সম্মাননা জানানো হয়। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা […]
Read more
01 9 কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন  

কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন  

কুমারখালী প্রতিনিধি ॥ মানববন্ধন ও আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। কুমারখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ গেটের  সামনে দুর্নীতি বিরোধী এ আলোচনা সভা ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন-বেলুন উড়িয়ে দিবসের […]
Read more
09 8 কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বাটিকামারা যুব সমাজের উদ্যোগে এবং ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি ক্লিনিক […]
Read more
05 8 কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন ভাইয়ের স্বজনদের পাশে দাঁড়ালেন ডিসি

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন ভাইয়ের স্বজনদের পাশে দাঁড়ালেন ডিসি

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত তিনজনের পরিবার ও স্বজনদের খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামে সরেজমিন গিয়ে তিনি পরিবারের সদস্যদের খবর নেন। এছাড়াও মানবিক সহায়তা হিসেবে প্রাথমিকভাবে প্রত্যেককে ২৫ হাজার করে তিনজনের স্বজনদের হাতে মোট ৭৫ হাজার […]
Read more
04 8 আজ কুমারখালী হানাদার মুক্ত দিবস

আজ কুমারখালী হানাদার মুক্ত দিবস

কুমারখালী প্রতিনিধি ॥ আজ ৯ ডিসেম্বর। কুষ্টিয়ার কুমারখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়; ওড়ে স্বাধীন দেশের লাল সবুজের পতাকা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সুত্রে জানা গেছে, দীর্ঘ ৯ মাসে উপজেলার ধলনগর, করিমপুর, প্রতাপপুর, কুসলীবাসা, বিল বরইচারা, ডাঁসা, ঘাসখাল, বংশীতলা, নন্দনালপুরের হাতিসাঁকো […]
Read more
19 3 কুমারখালীতে গণসংযোগ কালে মেহেদী রুমী

কুমারখালীতে গণসংযোগ কালে মেহেদী রুমী

আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ   কুমারখালী প্রতিনিধি ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পরিকল্পনা হয়। সে সময় আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য সৈয়দ মাছ উদ রুমী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আপনারা বার বার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে আমাকে ঋণী করেছেন। আমি আপনাদের পাশে ছিলাম আছি […]
Read more
07 7 কুমারখালীতে চার তলা বিশিষ্ট শহীদ আবরার ফাহাদ একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন

কুমারখালীতে চার তলা বিশিষ্ট শহীদ আবরার ফাহাদ একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট শহীদ আবরার ফাহাদ একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা […]
Read more
03 6 কুমারখালীতে বাড়িতে ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

কুমারখালীতে বাড়িতে ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বাড়িতে ডেকে নিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের অপরাধে কিশোরের মামলা হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) চাঁদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেছে শিশুর পরিবার। অভিযুক্ত কিশোর (১৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক […]
Read more
1 21 22 23 24 25 117

সর্বাধিক পঠিত