কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

14 7 পদ্মার দুই জায়গায় নির্বিচারে বালু লুট

পদ্মার দুই জায়গায় নির্বিচারে বালু লুট

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পুরোনো ফেরিঘাট ও বাগগাড়ী পুল এলাকায় নির্বিচারে বালু তোলা হচ্ছে। দুই জায়গায় প্রতিদিন কমপক্ষে এক হাজার ট্রাক বালু তোলা হচ্ছে। এসব বালুর দাম অন্তত ২৭ লাখ টাকা। স্থানীয় প্রশাসন জানায়, বালু তোলায় সরকারের কোনো অনুমতি নেই। আইশৃঙ্খলা বাহিনীর অভিযানেও বালু উত্তোলন থামছে না। এলাকার লোকজন বলছেন, কুষ্টিয়া-২ […]
Read more
13 7 ভেড়ামারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আব্দুল গফুর

ভেড়ামারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আব্দুল গফুর

ভেড়ামারা প্রতিনিধি ॥ সাম্প্রতিক ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের হাওখালী মাঠে সংঘটিত ডাকাতির ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। ডাকাতির শিকার হন জুনিয়াদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আরব আলী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, ঘটনার বিস্তারিত শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা […]
Read more
12 8 সীমান্তে ঝুলছে পুশ-ইনের শিকার ১২ জনের ভাগ্য

সীমান্তে ঝুলছে পুশ-ইনের শিকার ১২ জনের ভাগ্য

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিজিবির আহ্বানে অবশেষে পতাকা বৈঠকে বসেছে বিএসএফ। গতকালশনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশ-ইনের ঘটনায় তীব্র প্রতিবাদ […]
Read more
11 9 কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

বিশেষ প্রতিনিধি ॥ ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে শহরের পৌরসভার বিজয় উল্লাস চত্বরে ব্রাজিলের কয়েকশো সমর্থক জড়ো হয়ে এই র‌্যালিতে অংশ নেন। র‌্যালির নেতৃত্ব দেন ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু এবং সদস্য সচিব এস. এম. […]
Read more
10 9 মিরপুরে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরপুরে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধান ভেজানো ড্রামের পানিতে ডুবে ইয়াছিন (১৭মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বেলা ১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, শিশু ইয়াছিন চৌদুয়ার গ্রামের আলামিন শেখের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, দুপুরে ড্রামের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে ভূক্তভোগী পরিবার উদ্ধার […]
Read more
09 9 মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিরপুর প্রতিনিধি ॥ মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের আওতায় কুষ্টিয়ার মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা চত্বরে এ বৃক্ষরোপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল […]
Read more
08 9 কুষ্টিয়ায় এডাবের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ

কুষ্টিয়ায় এডাবের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ॥ এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে “আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন” বিষয়ে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) সকাল ৯টায় কুষ্টিয়ার দিশা টাওয়ারস্থ দিশা টার্কে এ প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৩-১৫ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলার এডাব […]
Read more
07 7 পুলিশের অভিযানে গ্রেফতার রিন্টুগিট্টু

পুলিশের অভিযানে গ্রেফতার রিন্টুগিট্টু

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এনজিও কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে কিস্তি আদায়ের টাকা লুটের ঘটনায় অভিযুক্ত রিন্টু গিট্টুকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকশ অভিযানিক দল। পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৬, সকাল ১১ টার দিকে ফিলিপনগর ইউনিয়নের কেরানীপাড়াতে এক এনজিও কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে কিস্তি আদায়ের […]
Read more
04 9 ভেড়ামারায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ‎

ভেড়ামারায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ‎

ভেড়ামারা প্রতিনিধি ॥ জলবায়ু পরিবর্তন মোকাবিলায়  বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে  দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ও ঝুঁকি মোকাবিলার মহাপরিকল্পনা নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। গতকাল শনিবার (১৩ জুন) সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে  উৎসবমুখর পরিবেশে  বৃক্ষরোপণ কর্মসূচি”-এর  উদ্বোধন […]
Read more
01 copy 9 ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবি শাখা ছাত্রদলের

ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবি শাখা ছাত্রদলের

ইবি প্রতিনিধি ॥ ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলইডি স্ক্রিনে খেলা প্রদর্শনের দাবি জানিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এ লক্ষ্যে গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত এক স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্ব প্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কাছে স্মারকলিপি প্রদান […]
Read more
1 95 96 97 98 99 985

সর্বাধিক পঠিত