কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

13 মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের তরুণদের হাতে ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া […]
Read more
12 কুষ্টিয়ার হরিপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ 

কুষ্টিয়ার হরিপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার হরিপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকালে হরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলি মুহসিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি […]
Read more
11 কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার মহিলা বিভাগের উদ্যোগে ইউনিয়ন ও থানা পর্যায়ের দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে কুষ্টিয়া জেলার সকল ইউনিয়ন ও থানা পর্যায়ের দায়িত্বশীলাবৃন্দ সমাবেশে অংশগ্রহণ […]
Read more
09 নারী নির্যাতন মামলায় কারাবাস, বরখাস্তের বদলে পুনঃযোগদান ইবি শিক্ষকের

নারী নির্যাতন মামলায় কারাবাস, বরখাস্তের বদলে পুনঃযোগদান ইবি শিক্ষকের

ইবি প্রতিনিধি ॥ স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় কারাবাসের পরও সাময়িক বরখাস্ত না হয়ে পুনরায় দায়িত্ব পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার। তবে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী, কারাগারে গেলে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও তার ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে […]
Read more
08 হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

দৌলতপুর প্রতিনিধি ॥ ভারত সীমান্তবর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক প্রবেশের পাশাপাশি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে তা উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের ভাষ্য, এখন আর মাদকসেবীদের নির্দিষ্ট স্থানে যেতে হয় না; একটি ফোন করলেই চাহিদা অনুযায়ী মাদক পৌঁছে যাচ্ছে ‘হোম ডেলিভারি’ […]
Read more
06 নানা আয়োজনে উদযাপিত হলো আলাউদ্দিন আহমেদের ৮২তম জন্মদিন

নানা আয়োজনে উদযাপিত হলো আলাউদ্দিন আহমেদের ৮২তম জন্মদিন

মোশারফ হোসেন ॥ প্রচলিত কেক কাটা বা জমকালো পার্টির আড়ম্বর এড়িয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী ও মানবিক নানা আয়োজনের মধ্য দিয়ে ৮২তম জন্মদিন উদযাপন করলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও দানবীর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার (৩১ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক অডিটোরিয়ামে দিনব্যাপী ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে […]
Read more
04 কুষ্টিয়ায় ২৮ পয়েন্টে নদীভাঙন, বিলীন হচ্ছে তিন ফসলি জমি

কুষ্টিয়ায় ২৮ পয়েন্টে নদীভাঙন, বিলীন হচ্ছে তিন ফসলি জমি

বিশেষ প্রতিনিধি ॥ জেলায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। জেলার বিভিন্ন স্থানে ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে তিন ফসলি জমি, সেই সাথে হুমকির মুখে শতাধিক বসতভিটা। জেলার ২৮টি পয়েন্টে প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি করলেও দ্রুত […]
Read more
03 কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত সব মাদকই মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ধলা বিওপির একটি টহল […]
Read more
02 সরবরাহ কমায় কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী মাছের দাম, বিপাকে ক্রেতারা

সরবরাহ কমায় কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী মাছের দাম, বিপাকে ক্রেতারা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় চাষের মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছের দামও ঊর্ধ্বমুখী। ফলে বাড়তি দামে মাছ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গতকাল শুক্রবার (৩১ জুলাই) কুষ্টিয়া পৌর মাছ বাজার ঘুরে দেখা যায়, সাপ্তাহিক ছুটির […]
Read more
08 30 গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা

গোরস্থানে চাঁদা বকেয়ার অভিযোগে দাফনে বাধা

জামায়াত নেতা প্রশ্নবিদ্ধ!   বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর এলাকায় চাঁদা বকেয়ার অভিযোগে এক ব্যক্তির মরদেহ স্থানীয় গোরস্থানে দাফন করতে না দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, আজমপুর পুরাতন পাড়া গোরস্থানের চাঁদা না দেওয়ার কারণে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা দাবি করা হয়। পরে টাকা দেওয়ার আশ্বাস […]
Read more
1 38 39 40 41 42 982

সর্বাধিক পঠিত