কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

02 13 দৌলতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ 

দৌলতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের একটি গ্রামের ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে শাকির হোসেন (৩৬) নামের একজন ভ্যান চালক কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে। সুত্রে জানা গেছে, ভ্যান চালক শাকির হোসেন তার […]
Read more
01 14 যথাযথ মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযথ মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি প্রতিনিধি ॥ যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, নীরবতা পালন ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এবং আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন […]
Read more
17 9 কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম

কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম

বিশেষ প্রতিনিধি ॥ শীতকালীন সবজিতে বাজার ভরপুর থাকলেও কুষ্টিয়ায় দাম কমার কোনো লক্ষণ নেই। উল্টো ভরা মৌসুমেও সবজির চড়া দামে ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে দিন দিন বাড়ছে মাছের দাম। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়া শহরের বড় বাজার, পৌর বাজার, সাদ্দাম বাজার, মজমপুর ও কুমারখালী বাজার থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, […]
Read more
16 9 র‌্যাব কুষ্টিয়া-সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান

র‌্যাব কুষ্টিয়া-সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান সহিংস বিরোধের অবসান ঘটেছে। র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়ার সক্রিয় তৎপরতা ও কঠোর অবস্থানের ফলে এলাকাবাসীর মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উজানগ্রাম ইউনিয়নে সামাজিক প্রভাব ও আধিপত্য বিস্তারকে ঘিরে গ্রামবাসী দীর্ঘদিন ধরে দুইটি বিরোধী […]
Read more
15 10 মাদরাসার সার্টিফিকেটের কারণে চাকরি হয়নি

মাদরাসার সার্টিফিকেটের কারণে চাকরি হয়নি

ইবি প্রতিনিধি ॥ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মোঃ নুরুল হক বলেছেন, পতিত আওয়ামী সরকারের আমলে আমাদের সন্তানেরা যখন কোনো চাকরির ক্ষেত্রে গিয়েছে, তখন মাদরাসার সার্টিফিকেট দেখে তাদেরকে টার্মিনেট করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদরাসা শিক্ষার উন্নয়ন ভাবনা শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট […]
Read more
14 12 ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

ইবি প্রতিনিধি ॥ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার […]
Read more
13 13 অপরাধ ঠেকাতে কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয় 

অপরাধ ঠেকাতে কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয় 

দৌলতপুর প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অপরাধী পারাপার, অস্ত্র ও মাদক চোরাচালান রোধে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে জনসচেতনতামূলক মাইকিং […]
Read more
12 13 দৌলতপুর বিএনপির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

দৌলতপুর বিএনপির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে  দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বড় বাজারে এই দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, […]
Read more
11 13 দৌলতপুরে প্রচার সামগ্রী অপসারণে ব্যস্ত প্রার্থীরা

দৌলতপুরে প্রচার সামগ্রী অপসারণে ব্যস্ত প্রার্থীরা

দৌলতপুর প্রতিনিধি ॥ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া-১ দৌলতপুর  আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা তাদের নির্বাচনি এলাকায় তাদের ব্যবহৃত সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে তৎপরতা শুরু করেছেন। সরেজমিনে দেখা গেছে, গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত আসনটির বিভিন্ন এলাকায় প্রার্থীরা স্বেচ্ছায় তাদের প্রচার সামগ্রী খুলে নিচ্ছেন। দেয়াল পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরাতে […]
Read more
09 13 দৌলতপুরে পতাকা বৈঠকে শান্তর লাশ ফেরত দিল বিএসএফ

দৌলতপুরে পতাকা বৈঠকে শান্তর লাশ ফেরত দিল বিএসএফ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছ থেকে বাংলাদেশি নাগরিক শান্ত (২৪)-এর মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায়  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তত্ত্বাবধানে সীমান্তের জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে বিএসএফ, ভারতীয় পুলিশের […]
Read more
1 324 325 326 327 328 996

সর্বাধিক পঠিত