কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

18 দৌলতপুরে মাদক মামলায় ৪ জনের কারাদন্ড

দৌলতপুরে মাদক মামলায় ৪ জনের কারাদন্ড

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রশাসনের পৃথক অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুর ও বিকেলে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত […]
Read more
16 কুষ্টিয়ায় গণভোট বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আহত জুলাই যোদ্ধাদের মানববন্ধন 

কুষ্টিয়ায় গণভোট বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে আহত জুলাই যোদ্ধাদের মানববন্ধন 

বিশেষ প্রতিনিধি ॥ গণভোট বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে ‘আহত জুলাই যোদ্ধা, কুষ্টিয়া জেলা শাখা’র আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে জনগনের রায় […]
Read more
15 রুনা হত্যাকাণ্ডের খুনি ফজলু কারাগারে: বাকিদের খুঁজছে পুলিশ

রুনা হত্যাকাণ্ডের খুনি ফজলু কারাগারে: বাকিদের খুঁজছে পুলিশ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ৪ মার্চ সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে পুলিশি পাহারায় কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন ফজলুর। গতকাল বুধবার (১ এপ্রিল) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য […]
Read more
13 হত্যা মামলার প্রধান আসামি সার্ভেয়ার ফিরোজুলের কুষ্টিয়া পৌরসভায় যোগদানের চেষ্টা

হত্যা মামলার প্রধান আসামি সার্ভেয়ার ফিরোজুলের কুষ্টিয়া পৌরসভায় যোগদানের চেষ্টা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গাড়িচালক শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তাকে কুমারখালী থেকে কুষ্টিয়া পৌরসভায় বদলির চেষ্টার গুঞ্জন ছড়িয়ে পড়ায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর রাতে শহিদুল ইসলাম (৫৭) মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ […]
Read more
12 সাংবাদিকেরা সমাজের দর্পণ এবং প্রশাসনের সহযোগী: ডিসি তৌহিদ বিন-হাসান

সাংবাদিকেরা সমাজের দর্পণ এবং প্রশাসনের সহযোগী: ডিসি তৌহিদ বিন-হাসান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া জেলার চলমান নানাবিধ সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনদুর্ভোগের চিত্র জেলা প্রশাসকের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন সংবাদকর্মীরা। মতবিনিময় সভার […]
Read more
10 আড়াই মণ পেঁয়াজের দামেও মিলছেনা এককেজি ইলিশ!

আড়াই মণ পেঁয়াজের দামেও মিলছেনা এককেজি ইলিশ!

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ সাড়ে ১১ বিঘা জমিতে পেঁয়াজ ছিল। ফলন মাশাল্লাহ ৭০ – ৮০ মণ হয়েছে বিঘায়। জনের টাকার জন্য রবিবার চৌরঙ্গী হাটে ৯ মণ পেঁয়াজ নিছিলাম বেচতে। কিন্তু ৭০০ টাকা মণ দাম হওয়ার ফেরত এনেছি। অথচ এককেজি ভালো ইলিশের দাম ১৭শ থেকে দুই হাজার টাকা। এম্বা দাম হলে কৃষক বাঁচবে কিম্বা কন। […]
Read more
09 কুষ্টিয়ায় বাল্যবিবাহ ও মাদকবিরোধী শপথ

কুষ্টিয়ায় বাল্যবিবাহ ও মাদকবিরোধী শপথ

কুমারখালী প্রতিনিধি ॥ সান বাঁধানো পুকুরপাড়ে লম্বা টিনশেডের একটি আধাপাকা কক্ষ। কক্ষের ভিতর থেকে ভেসে আসছে শিক্ষার্থীদের কণ্ঠ। শোনা গেল, আমরা মাদককে কি দেখাবো লাল কার্ড। বাল্যবিবাহকে দেখা কি দেখা? লাল কার্ড। ধর্ষণকে কি দেখাবো? লাল কার্ড। স্মার্টফোনের আসক্তিকে কি দেখাবো? লাল কার্ড। কক্ষটির ভিতরে দেখা গেল কয়েকশ শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। তাঁদের হাতে লাল কার্ড। […]
Read more
08 বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকার জন্য কামলা দিচ্ছেন রাজু

বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকার জন্য কামলা দিচ্ছেন রাজু

কুমারখালী প্রতিনিধি ॥ স্বামী কিডনি নষ্ট হয়া ১৪ বছর আগেই মারা গেছে। ইনকামের (আয়) লোক নাই। ছেলে পড়াশোনা করতে চাই, কিন্তু আমি পারতিছি নে। এই ঘরটুক মানুষ সাহায্য মাহায্য করে তুলে দিছে। এহন ছেলে চাচ্ছে পড়াশোনা করতি। আমি মানা (নিষেধ) করছি সে শোনতেছেনা। আমি টাকা পাবো কোনে। মঙ্গলবার ( ৩১ মার্চ) সকালে ছলছল চোখে আক্ষেপ […]
Read more
07 ঝাউদিয়া থানার বিল্ডিং নির্মাণের জন্য কুষ্টিয়া গণপূর্ত অফিস কর্তৃক ভূমি জরিপ

ঝাউদিয়া থানার বিল্ডিং নির্মাণের জন্য কুষ্টিয়া গণপূর্ত অফিস কর্তৃক ভূমি জরিপ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় প্রস্তাবিত থানার নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ভূমি পরিদর্শন ও ডিজিটাল পরিমাপ কার্যক্রম সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। এ উপলক্ষে ঝাউদিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে আসেন কুষ্টিয়া গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম ও তার সহকর্মীরা। ভূমি জরিপকালে উপস্থিত ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু উত্তম কুমার বিশ্বাস, সমাজ […]
Read more
06 কুষ্টিয়ায় চড়া দামে গ্যাস বিক্রির অভিযোগে জরিমানা

কুষ্টিয়ায় চড়া দামে গ্যাস বিক্রির অভিযোগে জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের এনএস রোড ও কাটায়খানা মোড় এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, […]
Read more
1 190 191 192 193 194 989

সর্বাধিক পঠিত