কুষ্টিয়ায় ড্যাব এর আয়োজনে ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ড্যাব এর আয়োজনে ইফতার মাহফিল  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর আয়োজনে ইফতার মাহফিল ও ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়। ড্যাব এর ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক ডা. ফজলুল হক এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সাংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব ডা: নাসিমুল বারী বাপ্পি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, ঢাকা মেডিকেলের নিউরোসাইন্স বিভাগের বিভাগীয় প্রধান ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাহিদ রায়হান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শহিদুল ইসলাম, ড্যাব কেন্দ্র কমিটির সহ-সভাপতি ডাক্তার আবু সায়েম, সহ আইন বিষয়ক সম্পাদক ডাক্তার জাহিদ হাসান রিপক প্রমুখ অনুষ্ঠানে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়।