বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নওয়াপাড়ায় একটি মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন “ভিশন কুষ্টিয়া” এর উদ্যোগে গতকাল রবিবার (১ মার্চ) বিকেলে সদর উপজেলার নওয়াপাড়া মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের সাথে ইফতারে অংশ নেন, ভিশন কুষ্টিয়া সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লিনা জাকির। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিম ও অসহায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুল মজিদসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন স্থানে ভিশন কুষ্টিয়ার পক্ষ থেকে প্রথম ধাপে ২১ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে মাসভিত্তিক বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক লিনা জাকির শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন ও তাদের অভিভাবকের সাথে কথা বলেন। পড়াশোনার ধারাবাহিকতা ও ভালো রেজাল্ট বজায় রাখার শর্তে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের শিক্ষাব্যায়ের একটা অংশ বহনের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
