কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাসের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ১৬নং ওয়ার্ডের বাড়াদী এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাসের দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থান মাঠ প্রাঙ্গণে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় কুষ্টিয়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার।

অনুষ্ঠানে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার ও জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উল্লেখ্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর