সংবাদ বিজ্ঞপ্তি ॥ গতকাল ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে কয়েকটি পত্রিকায় “কুষ্টিয়ায় সিন্ডিকেট করে ৩২ হাটবাজার ভাগাভাগি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকাশিত সংবাদের মধ্যে আমাকে নিয়ে খাজারনগর চাউলের মোকামে যে চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। অদ্য অবধি কেউ এমন অভিযোগ আনেনি বা থানায় মামলা করেননি বা সাধারণ ডায়েরীও করেননি।
অথচ প্রকাশিত ঐ সংবাদের মধ্যে কাল্পনিক ভাবে আমাকে চাঁদাবাজ হিসাবে উপস্থাপন করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও আমি নিজে কোন হাটবাজারের সিন্ডিকেটে সাথে জড়িত নই। যেহেতু আমি সংবাদে উল্লেখিত ৩২টি হাটবাজারের কোন টেন্ডার ক্রয় করি নাই। সেহেতু টেন্ডার ক্রয়ে বাধা প্রদান বা টেন্ডার জমাদানে কাউকে নিষেধ করা বা সমন্বয় করার কোন প্রশ্নই ওঠে না। সাংবাদিকতা একটি মহান পেশা ও সমাজের দর্পন। তাই আমি আশা করি কাউকে সামাজিক বা রাজনৈতি ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ না করার সাংবাদিক ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ রইল।
