কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানিকে  জরিমানা

ভেড়ামারা প্রতিনিধি ॥ পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার রেল বাজার ও পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে দুই দোকানিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার পৌরসভার মধ্যে রেল বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি দোকানিকে সতর্কতামূলক ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রেজাউল করিম (৫৫)কে ২ হাজার ও হামিদুল আওয়াল (৪৫)কে ১ হাজার টাকা সর্বমোট মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীকে অবিহত করেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর