ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে: ডিসি ইকবাল হোসেন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে: ডিসি ইকবাল হোসেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ( ১৫ ফেব্রুয়ারি ) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একাধিক সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা)মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান,

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ সেখ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, গণপূর্ত বিভাগ কুষ্টিয়া এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান হোসেন জাহির, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া এর সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদশ ফিউল আযম, জেলা সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ সেখ, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ হেলাল উজ্জামান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান রিফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান এবং পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

সভাপতি এর বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের কথা বিবেচনা করে সব ধরনের উন্নয়নমূলক কাজ পরিচালনা করতে হবে। তিনি জেলার সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় অবৈধ বালুবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, কুষ্টিয়া জেলা পৌরসভার বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই সমাধান নিশ্চিত করতে হবে।