কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ডাকাতের কবলে ডিম ব্যবসায়ী

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ভোরে ডিম ব্যবসায়ীর লুট হওয়া ৯ হাজার ডিম মিরপুর থানা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে। এর আগে, পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা ডিম ব্যবসায়ী মোঃ আবেদ আলী গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ডাকাতির শিকার হন। তবে দ্রুত অভিযান চালিয়ে লুট হওয়া ডিম উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, পাবনা জেলার এই ব্যবসায়ী ভোর সাড়ে ৫টার দিকে ভেড়ামারা থেকে মিরপুর ক্যানেল রোড হয়ে পোড়াদহ যাওয়ার পথে খাড়ারা ৫-৬ নম্বর ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন।

এসময় ডাকাতরা তার কাছ থেকে ৩০০ কেসে মোট ৯ হাজার ডিম ছিনিয়ে নেয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় মিরপুর থানা পুলিশ। পরে কুষ্টিয়া পৌরসভা এলাকার মোল্লা তেঘরিয়া থেকে লুট হওয়া ডিম উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর