বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের অন্যান্য স্থানের ন্যায় নির্বাচনের পরিবেশ ছিল উৎসব মুখর। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল শতস্ফুর্ত উল্লেখযোগ্য। এই নির্বাচনে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন পরিবেশই দেখা গেছে।
বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে যেয়ে দেখা যায় পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটার এর সমাগম ছিল প্রচুর। কেন্দ্রে উপস্থিত ভোটারদের নিকট ভোট কেন্দ্রের পরিবেশ জানতে চাইলে তাড়া সন্তষ্টি প্রকাশ করে। উক্ত কেন্দ্রে দায়ীত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার হারুন- অর রশীদের সাথে কথা বললে, কেন্দ্রের পরিবেশ সন্মন্ধে তিনিও সন্তষ্টি প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল।
