কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে জেলা গণঅধিকার পরিষদের সমর্থন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে জেলা গণঅধিকার পরিষদের সমর্থন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেছে জেলা গণঅধিকার পরিষদ। এ উপলক্ষে গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা গনঅধিকার পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভা ও সমর্থন ঘোষণার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুজ্জামান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক। উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু। এছাড়া গনঅধিকার, যুবঅধিকার, শ্রমিকঅধিকার, ছাত্রঅধিকার, গনসংস্কৃতি পরিষদের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দেন এবং কুষ্টিয়া-৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।