গোপগ্রামে বিএনপির জনসভায় মেহেদী রুমী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গোপগ্রামে বিএনপির জনসভায় মেহেদী রুমী 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ নির্বাচনের দিন ধৈর্যের সাথে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, একটি চক্র নির্বাচন বিরোধী ষড়যন্ত্র করছে। ঐদিন কারো ফাঁদে পা দেবেন না। মা বোনদের ভোটকেন্দ্রে যেতে সহযোগিতা করুন। তিনি আরো বলেন, বিএনপি নারীর সম্মান ও ক্ষমতায়নে সব সময় বিশ্বাসী। যারা নারীদের বাইরে কাজ করা নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন তারা ভুলে যাচ্ছেন, এই দেশের লাখো নারী পরিবারের ভরণপোষণের জন্য সম্মানের সাথে বাইরে কাজ করছে।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে  খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সুফি আলমের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপি সভাপতি মুন্সি রশিদ রেজা বাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।