কুষ্টিয়া শহরে ধানের শীষের পক্ষে এ্যাড. অপুর গণসংযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরে ধানের শীষের পক্ষে এ্যাড. অপুর গণসংযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে কুষ্টিয়া শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ জোহর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া পৌর কবরস্থান জামে মসজিদের সামনে এবং হাসপাতাল মোড় এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন এ্যাড. অপু। এর আগে রোববার বাদ জোহর পূর্ব মজমপুর, সাদ্দাম বাজার ও ডিসি কোর্টের সামনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম। গণসংযোগকালে এ্যাডভোকেট শামিম উল হাসান অপু সাধারণ জনগণের কাছে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণা কার্যক্রমে অংশ নেন।