বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট। দিন যত ঘনিয়ে আসছে সংসদীয় আসনের প্রার্থীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত কুষ্টিয়া পৌর এলাকার ২১ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে আসনটিতে বিএনপির মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ গ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সদস্য আবু তালেবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এছাড়া এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর সভার ৪নং, ৮নং, ৯নং, ১২নং ও ২১ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারনায় অংশ নেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এর মধ্যে ০৯ নং ওয়ার্ডে প্রচারনার সময় বিএনপি নেতা, হাবিবুর রহমান মুক্তার, আনিসুল ইসলাম টোকন, ফজলুল হক ঝন্টু, রেজাউল হক, রতন পাল, সুভাষ চন্দ্র, মঞ্জুরুল হাসান কুটি, আরিফুজ্জামান বাপ্পীসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচারনাকালে প্রকৌশলী জাকির হোসেন সরকারকে দেখা গিয়েছে পৌর ৫টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে আছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়বিচারের প্রশ্নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও থাকতে চাই।
পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা ঘাট, শহরের যানযট নিরসনের মধ্যে দিয়ে দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়নে ও সু-শৃঙ্খল পরিবেশের জন্য ধানের শীষের উপর ভরসা রাখুন। কথা দিচ্ছি বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা তথা বিএনপি এমন একটি সমাজ চাই, যেখানে তরুণরা চাকরির জন্য হাহাকার করবে না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার অধিকার পাবে, আর সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভোট ও সমর্থন পেলে কুষ্টিয়াকে একটি উন্নয়ন, ন্যায় ও মানবিকতার মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।
তিনি নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে একটি সুন্দর সমাজ গড়তে চাই। এবারের নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কুুুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দেশে যতবারই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। এবারের নির্বাচনেও জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এর জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করুন।
