কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 

মোশাররফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের বাঁশ আড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (৭০) বাঁশ আড়া কাশিমপুর এলাকায় মৃত আলী মইনুদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বাঁশ আড়া গ্রামের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে আমেনা খাতুনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

সম্ভবত ট্রাকের ধাক্কায় তিনি মারা গেছেন। মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের মেয়ে বুলবুলি খাতুন (৩৫) বলেন, আমার মা দুই বছর যাবত মানসিক রোগী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। রাত ১০ টার দিকে সংবাদ পায় আমার মা মারা গেছে। কি ভাবে মারা গেছে তা বলতে পারছিনা। সম্ভবত অজ্ঞাত কোন যানবাহনে ধাক্কায় তার মৃত্যু গেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর