কুষ্টিয়া শহরে বাসদ প্রার্থীর মই প্রতীকে প্রচারণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরে বাসদ প্রার্থীর মই প্রতীকে প্রচারণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহীন মই প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। প্রচারণার অংশ হিসেবে গতকাল সোমবার (২৬ জানুুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত শহরের এনএস রোডে জনবহুল এলাকায় মই প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মই প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহীন বলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহিন বলেন,

আমি মই প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আজ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও লুটপাটের শিকার। রাষ্ট্রযন্ত্র চলে মুষ্টিমেয় ধনী ও ক্ষমতাবানদের স্বার্থে। এই অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ লড়াই। এর জন্য বাসদের বিকল্প নেই। বাসদ ক্ষমতায় গেলে শ্রমজীবী মানুষ, কৃষক, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের অধিকার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন। প্রচারণাকালে বাসদের নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন এবং দলীয় কর্মসূচি তুলে ধরেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে মই প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।