কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রাব্বি ও লিটন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৮৫ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার ইবি থানার মধুপুর এলাকার ওসমান গনির ছেলে রাব্বি হাসান (২৫) এবং নিকবার মৃধার ছেলে লিটন মৃধা (৩০)।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রাব্বি ও লিটন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রাব্বি ও লিটন গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রাব্বি ও লিটন গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৭ জুন ২০২৩ ইং তারিখ দুপুর ০১:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ইবি থানাধীন মাধপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ পিস ইয়াবা সহ ২ জন আসামি রাব্বি হাসান ও লিটন মৃধা কে গ্রেফতার করা হয় ।

উক্ত অভিযানে ৮৫ পিস ইয়াবা যাহার মূল্য আনুমানিক ২৫,৫০০/-(পচিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার ইবি থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রাব্বি ও লিটন গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর