দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১ জন মাদক চোরাকারবারিসহ ২ লক্ষ ৫৯ হাজার ৫৩০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক। গতকাল রবিবার (২৫ জানুয়ারি ) দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জানুয়ারি আনুমানিক ১.০০ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় নওদাপাড়া ব্রিজ নামক স্থানে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে,ভারতীয় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেলসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার, তালবাড়িয়া গ্রামের মৃত হাজুদ্দিন মন্ডলের ছেলে মোঃ জগলু (৫৬),
অন্যদিকে একই দিনে, আনুমানিক ৫.৪৫ ঘটিকায় চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আলিম ডোবা নামক স্থান হতে চিলমারী বিওপির একটি চৌকস টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। এবং রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মোহাম্মদপুর মাঠ নামক স্থানে রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য- ২,৫৯,৫৩০/- (দুই লক্ষ ঊনষাট হাজার পাঁচশত ত্রিশ) টাকা আটককৃত আসামীসহ মাদকদ্রব্য ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মিরপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে ও চোরাচালানী মালামাল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
