এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া- ১ দৌলতপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা বাজারের এক অংশ থেকে। গণসংযোগ কালে তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে কি বক্তব্য রাখছেন তা আপনারা সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমের মাধ্যমে শুনছেন। তাঁর চিন্তা চেতনা আগামীর বাংলাদেশ সকলকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিনির্মাণ করা।
যে দেশে থাকবে না হিংসা বিদ্বেষ থাকবেনা কোনো রেষারেষি, থাকবেনা কোনো নির্দিষ্ট দলের আধিপত্য, থাকবেনা লুটপাটের সংস্কৃতি। দেশের একটি অংশের জনগোষ্ঠী বাদ দিয়ে ঐক্যমতের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আজমল হোসেন। বিএনপি নেতা এ্যাডভোকেট রমজান আলী, বিএনপি নেতা মোঃ ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান সোনা মেম্বর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
