শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছে কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। গত বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকায় অবস্থান করেন জেলা বিএনপির একদল নেতাকর্মী। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সদস্য সচিব কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে করেন। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কুুুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দেশে যতবারই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। এবারের নির্বাচনেও জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ।