কুষ্টিয়া জেলা বিএনপির শোকবার্তা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা বিএনপির শোকবার্তা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম মৃত্যু বরন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুষ্টিয়া জেলা শাখা।

এক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে শোকবার্তায় তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। এক শোকবার্তায় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর মৃত্যুতে আমরা কুষ্টিয়া জেলা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মনে করি, তাঁর মৃত্যুতে কুষ্টিয়াবাসী একজন সজ্জন রাজনীতিবিদকে হারালো। তার মৃৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।