কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

কুমারখালীতে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

কুমারখালীতে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমারখালীতে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জুন) বিকেলে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ শাতিল মাহমুদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ, যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম আজাদ, সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন তৎকালীন আওয়ামী দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত,এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ও আওয়ামী দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর