আমির হামজাকে হুমকির নেই স্পষ্ট তথ্য - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমির হামজাকে হুমকির নেই স্পষ্ট তথ্য

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়েত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী মুফতি আমির হামজা গতকাল রবিবার (১৮ জানুয়ারি) তার ভেরিফাইড ফেসবুকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে একটি স্ট্যাটাস দেন। যা মূহুর্তেই ফেসবুকে ভাইরাল হয়।একটু জানিয়ে রাখি শিরোনামের স্ট্যাটাসে আমির হামজা লেখেন, “গতকাল (শনিবার ১৭ জানুয়ারি) থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতি তে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তান কে একটু দেখে রাইখেন।”এদিকে ভাইরাল হওয়া এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রয়া দেখা যায়।

কারণ আমির হামজা তার স্ট্যাটাসে কে বা কাহারা তাকে হত্যার হুমকি দিয়েছে, সেই বিষয়ে কোন কিছু জানান নাই। এছাড়াও আইনগত কোন পদক্ষেপ গ্রহন করেছেন কিনা তারও উল্লেখ করেন নাই।যদি তার অনুপস্থিতি ঘটে তবে কুষ্টিয়ায় “ইনসাফ কায়েমের” যে লড়াই তারা শুরু করেছেন, তা যেন অব্যাহত রাখা হয়। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, তার তিন শিশুকন্যাকে যেন দেখভাল করা হয়। এর আগে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করা একটি পুরোনো ওয়াজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে নিন্দা, মানববন্ধন, কুশপুতুল দাহ এবং ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণার মতো কর্মসূচি পালিত হয়।ওই বিতর্কের পর মধ্যরাতে ভিডিও বার্তায় কোকোকে নিয়ে দেওয়া মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন আমির হামজা এবং দাবি করেন, বক্তব্যটি ২০২৩ সালের পুরোনো ওয়াজ থেকে কাটাছাঁটা করে নির্বাচনী সময়ে ছড়ানো হয়েছে।

তবে সর্বশেষ স্ট্যাটাসে তিনি কখন, কোথায়, কার মাধ্যমে বা কীভাবে হত্যার হুমকি পেয়েছেন সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি এবং এ নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণও করেননি।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তাফিজুর রহমান নামের আইডি থেকে আমির হামজার ঐ স্ট্যাটাসের স্ক্রীনশর্ট দিয়ে লিখেন, “ মানুষের সিমপ্যাথি নিতে আমির হামজার স্ট্যাটাস! নাটক কম করো প্রিয়! কে হত্যার হুমকি দিয়েছে প্রকাশ করো, কুষ্টিয়াবাসি তোমার নাটক সম্পর্কে জানে।”মো. আসাদুজ্জামান নামে অপর ফেসবুক আইডি থেকে আমির হামজার ঐ স্ট্যাটাসের স্ক্রীনশর্ট দিয়ে লিখেন, “নাটক কম করো পিও, এধরনের পোষ্ট করে পাবলিকের মনে সিমপ্যাথি নেবার চেষ্টা করো না ! কে হুমকি দিলো, জাতি জানতে চাই ।

আর একজন মুসলিম সব সময় আল্লাহর উপর ভরসা করে কিন্তু পোষ্টে আল্লাহর উপর কোন ভরসার নামগন্ধ পেলাম না। নিজেকে বিশাল আলেম মুফতি হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি নিজেই আল্লাহর উপর ভরসা করতে ভূলে গেলেন ?এছাড়াও রাশিদুল ইসলাম চয়ন নামের এক ব্যক্তি তার ফেসবুকে “কোকো ইস্যু আড়াল করতেই কি আমির হামজার নাটকীয়তা নাকি সত্যিই হুমকি?” শিরোনামে তিন মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও আপলোড় করেন।আমির হামজার স্ট্যাটাসের কমেন্ট সেকশনে হাফিজুর রহমান বিদ্যুত লেখেন, “ আপনা কে যারা হুমকি দিচ্ছে তাদের মেসেজ সহ স্কীনশর্ট জনসম্মুখে প্রকাশ করুন। দেশবাসী প্রমান চাই।”মোঃ হেলাল উদ্দিন লেখেন, “মুখের ভাষা কে একটু হেফাজত করুন সব ঠিক হয়ে যাবে কোন কিছু বলার আগে ১০০ বার ভেবেচিন্তে বলা উচিত।”

এমরান শরীফ লেখেন, “কথা এমন একটা জিনিস-যা বের হলে আবার ঢুকিয়ে ফেলা যায় না,,, তাই কথা বলতে ভেবে চিন্তে বলা উচিত।”মোঃ মতিউর রহমান লেখেন, “আপনার মানষিক ট্রিটমেন্ট খুব বেশি প্রয়োজন। আপনার জবানের হেফাজত হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে।”জাফর আহমেদ লেখেন, “একজন ইসলামি বক্তার সর্বদা গঠনমুলক কথা বলা উচিৎ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আল্লাহ হেফাজতকারী।” এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ হাজার ৬ শতাধিক ফেসবুক ব্যবহারকারী ইতিবাচক ও বিরুপ মন্তব্য করেন।তবে বিশিষ্ট জনদের মতে কে বা কাহারা আমির হামজাকে হুমকি দিয়েছেন সেই বিষয়ে তাকে খোলাসা করা সহ দ্রুত আইনগত কোন পদক্ষেপ গ্রহন করা উচিৎ।