দেশনেত্রী শিখিয়েছেন অন্যায়ের সঙ্গে আপোষ নয়: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশনেত্রী শিখিয়েছেন অন্যায়ের সঙ্গে আপোষ নয়: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার হরিনারায়ণপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নে সাবেক ও বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন।

এতে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম। সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ছাত্রদলের সাবেক সভাপতি কাসেম জোয়াদ্দার ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলী মুর্তজা কালা,

সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রদল সহ-সভাপতি এনামুল কবির, খাতের আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংবাদিক আবু বকর সিদ্দিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন ও সোহেল রানা, জেলা ছাত্রদল সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক নুরুন্নবী বাবু, হরিনারায়ণপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক প্রস্তাবিত সভাপতি রইচ উদ্দিন, সাবেক ছাত্র নেতা, প্রকৌশলী আবু মুসা, মঞ্জু, ইবি ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ইকতারুজ্জামান লেবু, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস,

বর্তমান কুষ্টিয়া জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহ্বায়ক মুক্তাদির রহমান, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এস এম অনিক খাতের কলেজ ছাত্রদল সভাপতি জুলহক আহমেদসহ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা এখানে সমবেত হয়েছি দেশনেত্রী, আপোষহীন নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনার জন্য। আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। তিনি আরো বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অনন্য প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুঃখজনক বিষয় আজ তিনি আমাদের মাঝে নেই। তবুও তার সাহস, ধৈর্য ও ত্যাগ আমাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। দেশনেত্রী শিখিয়েছেন অন্যায়ের সঙ্গে আপোষ নয়, মাথা নত নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আগামী দিনে দেশনেত্রীর আদর্শ ধারন করে, নিজেদের মধ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভূলে, শোককে শক্তিতে রুপান্তরিত করে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামিল হওয়ার অঙ্গিকার করতে হবে।