কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠ রোভার স্কাউটস নির্বাচিত ভেড়ামারা সরকারি কলেজ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠ রোভার স্কাউটস নির্বাচিত ভেড়ামারা সরকারি কলেজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপ নির্বাচিত হয়েছে ভেড়ামারা সরকারি কলেজ। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এতথ্য নিশ্চিত করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপ নির্বাচিত হয়েছে (কলেজ পর্যায়) ভেড়ামারা সরকারি কলেজ।

ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটসের গ্রুপ সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সাত্তার ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও  রোভার  স্কাউটসের গ্রুপ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।